পত্নীতলায় ৮০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁর পত্নীতলায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৮০ পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে পত্নীতলা থানাধীন কেশবপুর গ্রামের একটি কাঁচা রাস্তার ওপর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন—মো. আনোয়ার হোসেন (৪০)। তিনি কেশবপুর গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
পুলিশ জানায়, পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে কেশবপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আনোয়ার হোসেনকে আটক করে তার হেফাজত থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
Author ·
Related Stories
Related Stories
First published 15 September 2026. Spotted an error? Read our corrections policy.



