আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তৃতীয় ধামইরহাটের রাবেতা বিনতে রমজানকে সংবর্ধনা
Byনজিপুর নিউজ· Author
1 min read

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ১৩৩টি দেশের প্রতিযোগীর মধ্যে তৃতীয় স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে আনা নওগাঁর ধামইরহাট উপজেলার কৃতি সন্তান রাবেতা বিনতে রমজানকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাবেতা বিনতে রমজানের অসাধারণ সাফল্যে তাকে ফুলের শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ধামইরহাট-পত্নীতলা কল্যাণ সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), উপজেলা ওসি এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, আন্তর্জাতিক পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতায় রাবেতা বিনতে রমজানের এই সাফল্য শুধু ধামইরহাট নয়, পুরো নওগাঁ তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। তার এই অর্জন দেশের তরুণ প্রজন্মকে কোরআন শিক্ষা ও চর্চায় আরও উৎসাহিত করবে।
রাবেতার এমন সাফল্যে ধামইরহাট উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন। তারা ভবিষ্যতে রাবেতা আরও বড় আন্তর্জাতিক অর্জন বয়ে আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
Author ·
Related Stories
Related Stories
First published 18 September 2026. Spotted an error? Read our corrections policy.



