পায়ে ক্ষত থেকে পচন, মাংস খুলে পড়ছে—চিকিৎসার খরচ জোগাতে অসহায় অমৃতের পরিবার
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁর পত্নীতলা উপজেলার ছালিগ্রামের অমৃত কুমার। কয়েকদিন আগে পায়ে কিছু কামড় দেওয়ার পর ধীরে ধীরে তার পা ফুলে যায়। পরে পায়ে পচন ধরে মাংস খুলে পড়তে শুরু করে।
বর্তমানে অমৃত রাজশাহীতে চিকিৎসাধীন। নিজের ও পরিবারের সামর্থ্য অনুযায়ী চিকিৎসা চালানোর পাশাপাশি ধার-দেনাও করেছেন। কিন্তু দরিদ্র পরিবারের পক্ষে এখন চিকিৎসার খরচ বহন করা সম্ভব হচ্ছে না।
অর্থের অভাবে যেন অমৃতের চিকিৎসা থেমে না যায়—এ জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে সহযোগিতার আকুল আবেদন।
আপনার ১০০/৫০০/১০০০ টাকা—যতটুকু সম্ভব, অমৃতের চিকিৎসায় বড় সহায়তা হতে পারে। সামর্থ্য না থাকলে অন্তত পোস্টটি শেয়ার করে তার পাশে দাঁড়ান।
🤲 সাহায্য পাঠাতে:
অমৃত কুমার (বিকাশ): 01796043597
পিতা: রামপদ | মাতা: লক্ষী রানী
গ্রাম: ছালিগ্রাম, পোস্ট: নাগোরগোল্লা
উপজেলা: পত্নীতলা, জেলা: নওগাঁ
একটু সহায়তা—একটি জীবনের জন্য নতুন আশার আলো। ❤️
— নজিপুর নিউজ
Author ·
Related Stories
Related Stories
First published 25 September 2026. Spotted an error? Read our corrections policy.



