Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

৫ লাখ পয়েন্টে ব্লু স্টারে নওগাঁর ক্রিকেটার আব্দুর রহিম

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর ক্রিকেটাঙ্গনে নতুন অর্জন। ডি থ্রি (D3) ট্রফি ২০২৬–২৭ মৌসুমের খেলোয়াড় নিলামে ৫ লাখ পয়েন্টে ব্লু স্টার দলে নিয়েছে নওগাঁর বক্তারপুরের তরুণ অলরাউন্ডার আব্দুর রহিমকে। তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অনূর্ধ্ব-২৩ পর্যায়ের ক্রিকেটার।

নিলামে আব্দুর রহিমকে দলে নেওয়ার মধ্য দিয়ে ডি থ্রি ট্রফিতে খেলার সুযোগ তৈরি হয়েছে তাঁর। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ তাঁর ক্রিকেট ক্যারিয়ারে নতুন অভিজ্ঞতা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

নওগাঁ সদর উপজেলার বক্তারপুর ইউনিয়নের সন্তান আব্দুর রহিমের এই অর্জনে স্থানীয় ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তাঁর এ সাফল্য এলাকার তরুণ ক্রিকেটারদের ক্রিকেটে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ডি থ্রি ট্রফিতে নিজের অলরাউন্ড নৈপুণ্য তুলে ধরে আব্দুর রহিম আরও এগিয়ে যাবেন—এমন প্রত্যাশা তাঁর এলাকার ক্রিকেটপ্রেমীদের।

Share

Related Stories

First published 27 October 2026. Spotted an error? Read our corrections policy.