নওগাঁয় কাল বাস চলাচল বন্ধের ঘোষণা, সিএনজিও বন্ধ থাকতে পারে
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁয় বাসচালক ও সিএনজি চালকদের মধ্যে বিরোধের জেরে আগামীকাল রোববার (২৭ সেপ্টেম্বর) জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকার কথা জানিয়েছে বাস মালিক সমিতি। একই ঘটনায় সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ থাকতে পারে বলে জানা গেছে।
সম্প্রতি নওগাঁর পত্নীতলা উপজেলার নজিপুর এলাকায় যাত্রীবাহী বাসের পথরোধ, চালক ও সুপারভাইজারকে মারধর করার অভিযোগকে কেন্দ্র করে পরিবহন শ্রমিকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। অভিযোগে ঘটনার তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
এরই মধ্যে বিষয়টি নিয়ে পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে। বাস মালিক সমিতির সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল নওগাঁর বিভিন্ন রুটে বাস চলাচল বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি পরিস্থিতির কারণে সিএনজি অটোরিকশা চলাচলও বন্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
বাস ও সিএনজি চলাচল বন্ধ থাকলে নওগাঁর বিভিন্ন রুটের সাধারণ যাত্রীদের দুর্ভোগে পড়ার আশঙ্কা রয়েছে।
তবে পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা উভয় পক্ষের চূড়ান্ত সিদ্ধান্ত/বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী সময়ে জানানো হবে।
Author ·
Related Stories
Related Stories
First published 26 September 2026. Spotted an error? Read our corrections policy.



