পুকুরে গোসল, তবে পানিতে নামা নিষেধ! পোরশার মাদ্রাসার ব্যতিক্রমী নিয়ম
Byনজিপুর নিউজ· Author
1 min read

নজিপুর নিউজ ডেস্ক:
পুকুরের পানিতে প্রতিদিন গোসল করেন শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা। একই পানিতে চলে দিনে পাঁচ ওয়াক্ত নামাজের অজুও। তবে পানিতে নেমে গোসল করার অনুমতি নেই কারও। পুকুরের পাড়ে বসে মগ দিয়ে পানি তুলে গোসল করতে হয় সবাইকে। ব্যতিক্রমী এই নিয়ম চালু রয়েছে নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া আল-আরাবিয়া দারুল হিদায়াহ মাদ্রাসায়।
জানা গেছে, মাদ্রাসাটিতে প্রতিদিন প্রায় দেড় হাজার শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী গোসল ও অজুর কাজে এই পানির ওপর নির্ভর করেন। তবে সবাই একসঙ্গে পানিতে নামলে পানি ঘোলা ও দূষিত হওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি শৃঙ্খলা বজায় রাখতেও পানিতে নেমে গোসলের পরিবর্তে পাড়ে বসে মগ দিয়ে পানি তুলে গোসলের নিয়ম চালু করা হয়েছে।
মাদ্রাসার ভেতরে অবস্থিত জলাধারটি দেখতে বড় আকৃতির পুকুরের মতো হলেও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, এটি মূলত একটি বড় হাউজ। তাই পানির স্বচ্ছতা ও ব্যবস্থাপনা বজায় রাখতে এই নিয়ম অনুসরণ করা হয়।
ব্যতিক্রমী এই ব্যবস্থাপনা মাদ্রাসাটিকে অন্য প্রতিষ্ঠানের তুলনায় আলাদা করে তুলেছে।
Author ·
Related Stories
Related Stories
First published 17 October 2026. Spotted an error? Read our corrections policy.



