নওগাঁর পত্নীতলায় সৌদি প্রবাসী আবু সাইদের মরদেহ দেশে এনে নিজ গ্রামে দাফন
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁর পত্নীতলা উপজেলার পাটিচরা ইউনিয়নের হেলেঞ্চাডাঙা গ্রামের সৌদি প্রবাসী আবু সাইদের মরদেহ দেশে এনে নিজ গ্রামে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।
জানা যায়, আবু সাইদ দীর্ঘদিন ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। অসুস্থতাজনিত কারণে গত ২৮ আগস্ট সৌদি আরবে তাঁর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর মরদেহ দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামে দাফনের উদ্যোগ নেওয়া হয়।
এ সময় নাদীব চৌধুরীর মাধ্যমে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূরের সহযোগিতায় আবু সাইদের মরদেহ দেশে আনা সম্ভব হয়। পরে মরদেহ নিজ গ্রাম হেলেঞ্চাডাঙায় পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও স্থানীয়রা শেষবারের মতো তাঁকে দেখতে ভিড় করেন।
জানাজা শেষে পারিবারিক কবরস্থানে আবু সাইদের মরদেহ দাফন করা হয়। এ সময় পরিবার ও স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এদিকে নাদীব চৌধুরীর ফোন থেকে ভিডিও কলে নিহত আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নূরুল হক নূর। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আবু সাইদের মরদেহ দেশে এনে দাফনের ব্যবস্থা করতে সহযোগিতার বিষয়টি তুলে ধরেন।
আবু সাইদের মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয়রা।
Author ·
Related Stories
Related Stories
First published 19 September 2026. Spotted an error? Read our corrections policy.



