দেলোয়ার হোসেন সাঈদীর মামলার বাদীর মরদেহ নিয়ে দিনভর উত্তেজনা, রাতে দাফন
Byনজিপুর নিউজ· Author
1 min read

পিরোজপুর সদর আসনের সাবেক এমপি ও প্রয়াত জামায়াতের কেন্দ্রীয় নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে দায়ের করা একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলার বাদী বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃতদেহ নিয়ে শনিবার (২৪ অক্টোবর) দিনভর উত্তেজনার পর দিবাগত রাত ২ টায় তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
এদিকে, স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকদের বাধার মুখে শনিবার দুপুর থেকেই তার মৃতদেহ দাফন ও মুক্তিযোদ্ধা হিসেবে গার্ড অব অনার প্রদান নিয়ে উত্তেজনা চলছিল। এক পর্যায় অনেকটা গোপনেই প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। নিরাপত্তার কারনে মৃতদেহ প্রশাসনের হেফাজতেও রাখা হয়।
রাত সাড়ে ১১ টার দিকে মানিক পশারীর বাড়িতে দাফনের জন্য কবর খোড়া ও দাফনের প্রস্তুতি শুরু হয়।
পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে রাত ২ টার দিকে তার নিজ বাড়িতে দাফন সম্পন্ন হয়েছে।
তথ্য সূত্রঃ যমুনা টিভি
Author ·
Related Stories
Related Stories
First published 25 October 2026. Spotted an error? Read our corrections policy.



