Skip to main content
Nazipur News
সারাদেশ

আওয়ামী লীগ মিছিল করার সাহস পাচ্ছে মূলত জামায়াতের কারণেই : রাশেদ খাঁন

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

গুলশানসহ দেশের বিভিন্ন স্থানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল করার পেছনে জামায়াতে ইসলামীর ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেওয়া এবং সচেতনতামূলক র‍্যালি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

রাশেদ খাঁন বলেন, জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগের কারণেই আওয়ামী লীগ আবারও মাঠে নামার সাহস পাচ্ছে। ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াত বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, গুলশানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ আওয়ামী লীগের বিক্ষোভ মিছিলের পেছনে জামায়াতের সম্পৃক্ততা থাকতে পারে। জামায়াতের কারণে তারা আন্দোলন করার সাহস পাচ্ছে।

রাশেদ খানের এই বক্তব্য ঘিরে সোশ্যাল মিডিয়ায় চলছে আলোচনা সমালোচনার ঝড়।

Share

Related Stories

First published 12 September 2026. Spotted an error? Read our corrections policy.