Skip to main content
Nazipur News
সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে কার্ড বানিয়ে দেওয়ার নামে একাধিক নারীর কাছ থেকে টাকা নিয়ে ভুয়া কার্ড দেওয়ার অভিযোগ

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁর মহাদেবপুর উপজেলায় সম্প্রতি অভিযোগ উঠেছে, প্রতিবন্ধী কার্ড বানিয়ে দেওয়ার আশ্বাসে একাধিক নারীর কাছ থেকে ৫/৭/১১ হাজার করে টাকা নেওয়ার অভিযোগ সেই এলাকার জনি নামে এক মহিলার বিরুদ্ধে।

এই বিষয়ে নওগাঁ নিউজ ২.০০ ফেসবুক পেইজে একটি ভিডিও প্রচারিত হয়েছে। সেখানে দেখা যায় ভুক্তভোগী নারীরা অভিযোগ করছেন, তাদের এলকোর নারী নেত্রী জনি প্রতিবন্ধী কার্ড বানিয়ে দেওয়ার জন্য আমাদের কাছ থেকে ৫ হাজার, অন্য একজন জানান তার কাছ থেকে ৭ হাজার, আরও একজন জানান তার কাছ থেকে ১১ হাজার সহ বিভিন্ন জনের মিলিয়ে প্রায় ৭৮ হাজার টাকা নেওয়ার অভিযোগ করা হয়। এবং পরিশেষে জনি নামের মহিলা সেই সকল ভুক্তভোগীদের প্রতিবন্ধী কার্ড দেন। কিন্তু বাস্তবে দেখা যায় সেগুলো ভুয়া কার্ড।

উক্ত বিষয়ে এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। ইতিমধ্যে ভুক্তভোগী নারীরা UNO বরাবর অভিযোগ দিয়েছেন বলেও জানান তাঁরা।

Share

Related Stories

First published 12 September 2026. Spotted an error? Read our corrections policy.