Skip to main content
Nazipur News
সারাদেশ

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৬

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নজিপুর নিউজ ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।

শনিবার (১৭ অক্টোবর) সকালে মেরিন ড্রাইভ-সংলগ্ন পাটুয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং উদ্ধার অভিযান পরিচালনা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, নিহতরা পর্যটক ছিলেন। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। হতাহতের সংখ্যা ও ঘটনার বিস্তারিত জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: বিভিন্ন সংবাদমাধ্যম।

Share

Related Stories

First published 17 October 2026. Spotted an error? Read our corrections policy.