Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশ, নেতৃত্বে নওগাঁর নাফিউ

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নজিপুর নিউজ ডেস্ক:

জাতিসংঘের বৈশ্বিক এআই হ্যাকাথন-২০২৬-এ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের দল ‘টিম জেডএআই বিডি’ (Team zAI BD)। দলটির নেতৃত্বে ছিলেন নওগাঁর বদলগাছী উপজেলার সন্তান আবু নাছের মুহা. নাফিউ। আন্তর্জাতিক এ সাফল্যে গর্বিত নওগাঁর মানুষ।

গত ১৫ অক্টোবর থাইল্যান্ডের ব্যাংককে জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত প্রতিযোগিতার গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশের দলকে বিজয়ী ঘোষণা করা হয়। জাতিসংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন (ইউএনএসকাপ) আয়োজিত এ প্রতিযোগিতায় ৩৭টি দেশের কয়েক শ দল অংশ নেয়।

বাংলাদেশের দলের উদ্ভাবিত ‘ক্লজচেইন’ (ClauseChain) নামের এআই প্ল্যাটফর্মটি বিভিন্ন দেশের ডিজিটাল বাণিজ্যসংক্রান্ত আইন ও বিধিমালা বিশ্লেষণ করতে পারে। দলটির তথ্য অনুযায়ী, বর্তমানে প্ল্যাটফর্মটি ১১টি দেশের আইন বিশ্লেষণে সক্ষম।

নাফিউ বদলগাছী সদর এলাকার মাস্টারপাড়ার বাসিন্দা এবং স্থানীয় শিক্ষক আবুল হোসেনের ছেলে। তিনি বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ২০১০ সালের ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে তিনি বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্কের (বিডিরেন) ব্যবস্থাপক (ইনোভেশন) ও এআই প্রকৌশলী হিসেবে কর্মরত।

নাফিউয়ের নেতৃত্বে বাংলাদেশের এ অর্জন আন্তর্জাতিক পরিসরে দেশের তরুণ প্রযুক্তিবিদদের উদ্ভাবনী সক্ষমতার উজ্জ্বল স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে। একই সঙ্গে এ সাফল্যে গর্বিত বদলগাছীসহ নওগাঁ জেলার মানুষ।

Share

Related Stories

First published 22 October 2026. Spotted an error? Read our corrections policy.