Skip to main content
Nazipur News
নির্বাচন

পত্নীতলার শিহাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী হলেন লুৎফর রহমান

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁর পত্নীতলা উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত শিহাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে ইউনিয়ন যুবদলের সভাপতি লুৎফর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

শনিবার বিএনপির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক সাবেক এমপি শামসুজ্জোহা খান এবং পত্নীতলা উপজেলার নেতৃবৃন্দের উপস্থিতি তে, প্রার্থী সিলেকশনের উদ্দেশ্য একটি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। শিহাড়া ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ভোট প্রদান করেন। এতে যুবদল নেতা লুৎফর রহমান ২৩ টি ভোট পায় এবং মনোনয়ন প্রত্যাশী প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাবেক চেয়ারম্যান নওশাদ ৩ টি ভোট পায়। এই ফলাফলের উপর ভিত্তিতেই শিহাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে লুৎফর রহমানের নাম ঘোষণা করা হয়।

এই বিষয়ে পত্নীতলা উপজেলা বিএনপির সভাপতি মোকসেদুল হক সিরি নজিপুর নিউজ কে জানিয়েছেন, দলীয় সিদ্ধান্তে উক্ত ইউনিয়নের নেতৃবৃন্দের ভোট প্রদানের মাধ্যমেই লুৎফর রহমান কে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে

Share

Related Stories

First published 13 September 2026. Spotted an error? Read our corrections policy.