Skip to main content
Nazipur News
সামাজিক

নওগাঁয় সামিনা পারভীন পলির নেতৃত্বে বর্ণাঢ্য আয়োজনে মহিলাদলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভীন পলির নেতৃত্বে নওগাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে শহরের নওযোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেডির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আয়োজিত আলোচনা সভায় নেতাকর্মীরা অংশ নেন।

নওগাঁ জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সভানেত্রী সামিনা পারভিন পলির নেতৃত্বে আয়োজিত কর্মসূচিতে জেলার বিভিন্ন পর্যায়ের নারী নেত্রী ও কর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন।

আলোচনা সভায় জেলা মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা মহিলা দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দলীয় কর্মসূচিতে নারী নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি, জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি পারভিন বানু সপ্না ও লায়লা আরজুবান বারী, সাবেক সাধারণ সম্পাদক শবনম মোস্তারি কলি, নারী নেত্রী ফরিদা পারভিন, সাংগঠনিক সম্পাদক রিনা পারভিন, সম্পাদক শারমিন শিল্পি ও মরিয়ম সেফা।

কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।

Share

Related Stories

First published 9 September 2026. Spotted an error? Read our corrections policy.