নওগাঁর মান্দায় পুলিশের অভিযানে ২৫০ লি. চোলাইমদসহ একজন গ্রেফতার
Byনজিপুর নিউজ· Author
1 min read

পুলিশ সুপারের নির্দেশে নওগাঁর মান্দাশ ঋষিপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫০ লিটার ওয়াশ চোলাইমদ সহ একজন গ্রেফতার
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে যে, মান্দা থানাধীন ১০ নং নুরুল্যাবাদ ইউনিয়নের দক্ষিন নুরুল্যাবাদ ঋষিপাড়া গ্রামস্থ শ্রীমতী গায়িত্রী রানী (৪৪), স্বামী - মৃত নিপেন্দ্রনাথ প্রাং, এর পূর্বদুয়ারী বসতবাড়ির পেছনে টিউবওয়েল এর পাড়ে মাদকদ্রব্য বিক্রি হচ্ছে।
উক্ত সংবাদের প্রেক্ষিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সাং- দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া, মান্দা, নওগাঁ এর পূর্বদুয়ারী বসতবাড়ির পেছনে টিউবওয়েল এর পাড় হইতে গ্রেফতারকৃত আসামি শ্রী সুকুমার প্রাং (২৪), পিতা - মৃত নিপেন্দ্রনাথ প্রাং, সাং- দক্ষিণ নুরুল্যাবাদ ঋষিপাড়া, মান্দা, নওগাঁসহ ইং ০৮/০৯/২৬ তারিখ ১৯.৩০ ঘটিকার সময় ২৫০ লিটার ওয়াশ চোলাইমদ বিধি মোতাবেক উদ্ধারপূর্বক জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
Author ·
Related Stories
Related Stories
First published 9 September 2026. Spotted an error? Read our corrections policy.


