Skip to main content
Nazipur News
রাজনৈতিক

নওগাঁর পত্নীতলায় মাইক্রো ড্রাইভারদের অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁর পত্নীতলায় ভাড়া সংক্রান্ত বিরোধের জেরে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন নজিপুর বাসস্ট্যান্ড কার-মাইক্রো চালক সমিতির চালকেরা।

বৃহস্পতিবার সকালে নজিপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নওগাঁ রোডে অবস্থান নিয়ে ধর্মঘট পালন করেন চালকেরা। এ সময় তাঁরা কার-মাইক্রো চলাচল বন্ধ রাখেন।

ধর্মঘটে চালকেরা বলেন, মালিকপক্ষের সঙ্গে ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে সমস্যা চলছে। কিছু মারিক নিজেরা এসে ভাড়া ধরছেন। মালিকপক্ষ ভাড়া ধরতে পারবেন না। তাঁদের দাবি-দাওয়া ও ভাড়া সংক্রান্ত বিষয়টি সমাধান না হওয়া পর্যন্ত তাঁরা গাড়ি চালাবেন না। মালিকপক্ষ আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান না করলে অনির্দিষ্টকালের জন্য কার-মাইক্রো চলাচল বন্ধ থাকবে বলে জানান তাঁরা।

চালকদের ধর্মঘটের কারণে নজিপুর থেকে বিভিন্ন রুটে কার-মাইক্রো চলাচল ব্যাহত হচ্ছে। এতে যাত্রীদেরও ভোগান্তিতে পড়তে হচ্ছে।

উক্ত বিষয়ে সাধারণ যাত্রী দ্রুত সমাধান চাচ্ছে কর্তৃপক্ষের কাছে।

Share

Related Stories

First published 10 September 2026. Spotted an error? Read our corrections policy.