Skip to main content
Nazipur News
সামাজিক

নওগাঁর পত্নীতলায় রসকানাই গ্রামে পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) বেলা আনুমানিক ১২টা ৫০ মিনিটে উপজেলার রসকানাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাফসান ওই গ্রামের মুত্তাকিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির সামনে রান্নাঘরে দাদি ও মায়ের সঙ্গে থাকার সময় রাফসান খেলছিল। হঠাৎ পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে গ্রামবাসী বাড়ির সামনের পুকুরে নেমে খোঁজাখুঁজি করলে পানির নিচ থেকে শিশুটিকে উদ্ধার করেন।

পরে দ্রুত তাকে পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. মারুফ শিশুটিকে মৃত ঘোষণা করেন।

২ বছরের নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় ঘটনায় রসকানাই গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।

পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নিয়ামুল হক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Share

Related Stories

First published 17 September 2026. Spotted an error? Read our corrections policy.