রাজধানীর ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
Byনজিপুর নিউজ· Author
1 min read

রাজধানীর ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরার এমপি জিএম নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের (১৯) মরদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এসময় ন্যাম ভবনের একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়।
কিছুক্ষণ আগে শেরেবাংলা নগর থানাধীন ন্যাম ভবনের ৫ নম্বর বিল্ডিংয়ের তৃতীয় তলায় একটি ফ্ল্যাটে তাঁকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পৌঁছেছেন।
সম্প্রতি নজরুল ইসলাম হোটেল কক্ষে ভিডিওকাণ্ডে সমালোচিত হন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া সেই ভিডিওর জেরে নিজ দল থেকেও বহিস্কার হন তিনি
Author ·
Related Stories
Related Stories
First published 20 September 2026. Spotted an error? Read our corrections policy.



