Skip to main content
Nazipur News
রাজনৈতিক

নওগাঁর ধামইরহাটে নেতাকর্মীদের শ্রদ্ধায় বিএনপি সভাপতির দাফন সম্পন্ন

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁর ধামইরহাট উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা এম এ ওয়াদুদের নামাজে জানাজা এবং দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাঙ্গামাটি বাজারস্থ ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, উপজেলা জামায়াতের নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও স্থানীয় সাধারণ মানুষ অংশ নেন। এ সময় তাকে শেষবারের মতো দেখতে ঈদগাহ মাঠ ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে।

এর আগে বুধবার (৯ সেপ্টেম্বর) ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিনের কিডনি রোগে আক্রান্ত এম এ ওয়াদুদ মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, বিএনপির নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।

Share

Related Stories

First published 10 September 2026. Spotted an error? Read our corrections policy.