Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

পত্নীতলায় দিবর দিঘিতে কচুরিপানার দাপট, ঐতিহ্য রক্ষায় দ্রুত পদক্ষেপের দাবি

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর পত্নীতলায় ঐতিহাসিক দিবর দিঘি কচুরিপানা, আগাছা ও জঙ্গলে ভরে যাওয়ায় এর সৌন্দর্য ও পর্যটন পরিবেশ নষ্ট হচ্ছে বলে অভিযোগ উঠেছে। দ্রুত কচুরিপানা অপসারণ করে দিঘিটির স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়দের ভাষ্য, ঐতিহাসিক দিবর দিঘিতে দূর-দূরান্ত থেকে প্রতিদিনই পর্যটক ও দর্শনার্থীরা আসেন। তবে দীর্ঘদিন ধরে দিঘিতে অতিরিক্ত কচুরিপানা ও আগাছা জমে থাকায় এর নান্দনিকতা কমে গেছে। পাশাপাশি পর্যটনকেন্দ্রটির পরিবেশও ক্রমেই বিপর্যস্ত হচ্ছে।

স্থানীয়রা জানান, অতীতে সরকারি নিয়ম অনুযায়ী দিঘিটি লিজ দেওয়ার মাধ্যমে সরকার রাজস্ব আয় করত। বর্তমানে দিঘিটির ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিয়ে কার্যকর উদ্যোগের অভাবে একদিকে রাজস্ব আয়ের সুযোগ কমছে, অন্যদিকে ঐতিহাসিক স্থাপনাটির পরিবেশ ও সৌন্দর্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এ অবস্থায় নওগাঁর জেলা প্রশাসক, পত্নীতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি)-এর প্রতি দ্রুত দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। তাদের দাবি, কচুরিপানা ও আগাছা অপসারণের পাশাপাশি দিঘিটির সার্বিক পরিবেশ ও পর্যটন অবকাঠামো রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।

দিবর দিঘি শুধু একটি জলাশয় নয়—এটি নওগাঁর ইতিহাস ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। এটি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর উদ্যোগ চান স্থানীয়রা।

-- নজিপুর নিউজ, পত্নীতলা নওগাঁ।

Share

Related Stories

First published 25 September 2026. Spotted an error? Read our corrections policy.