Skip to main content
Nazipur News
ধর্ম ভিত্তিক সংবাদ

পত্নীতলায় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁর পত্নীতলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপন এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতিমূলক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা।

সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন, পূজামণ্ডপের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং সংশ্লিষ্ট সকলের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।

নজিপুর নিউজ

Share

Related Stories

First published 12 October 2026. Spotted an error? Read our corrections policy.