রাজশাহী রেঞ্জে সেরা নওগাঁ জেলা পুলিশ, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম
Byনজিপুর নিউজ· Author
1 min read

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অর্জন করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে শ্রেষ্ঠ পুলিশ সুপারের পুরস্কার অর্জন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মো. আশিক সাঈদ, পিপিএম।
সভায় রেঞ্জাধীন জেলাগুলোর অপরাধ পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্ত, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের অগ্রগতি পর্যালোচনা করা হয়। অভিন্ন মানদণ্ডে সার্বিক মূল্যায়নের ভিত্তিতে নওগাঁ জেলা পুলিশ প্রথম স্থান অর্জন করে।
এ সময় নওগাঁ জেলা পুলিশের অপরাধ প্রতিরোধে কার্যক্রম ও সার্বিক মূল্যায়নের ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন।
সভায় রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নওগাঁ জেলা পুলিশের পক্ষ থেকে এ অর্জনকে জেলার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টা এবং অপরাধ প্রতিরোধে নওগাঁবাসীর সহযোগিতার ফল হিসেবে উল্লেখ করা হয়েছে।
Author ·
Related Stories
Related Stories
First published 13 October 2026. Spotted an error? Read our corrections policy.



