Skip to main content
Nazipur News
ধর্ম ভিত্তিক সংবাদ

পত্নীতলায় পূজামণ্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি সামসুজ্জোহা খান জোহা

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নজিপুর নিউজ ডেস্ক:

নওগাঁর পত্নীতলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির কৃষিবিষয়ক সম্পাদক সামসুজ্জোহা খান জোহা।

পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, পূজার প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সংশ্লিষ্টদের সঙ্গে তিনি মতবিনিময় করেন।

শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের বিষয়ে তিনি সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন।

নজিপুর নিউজ

Share

Related Stories

First published 18 October 2026. Spotted an error? Read our corrections policy.