Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

পত্নীতলায় পুলিশের অভিযানে দরিদ্র পরিবারের চোরাই ছাগল উদ্ধার এবং ৩ জন গ্রেফতার

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে একটি দরিদ্র পরিবারের চুরি হওয়া ছাগল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় গোপন তথ্যের ভিত্তিতে পত্নীতলা থানার কৃষ্ণপুর ইউনিয়নের চকগোবিন্দ ডাঙ্গাপাড়ায় অভিযান চালানো হয়। এ সময় গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে একটি চোরাই ছাগল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একটি দরিদ্র পরিবারের ছাগল চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পত্নীতলা থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

নজিপুর নিউজ

Share

Related Stories

First published 13 October 2026. Spotted an error? Read our corrections policy.