নওগাঁয় মাত্র ৯ মাসে কোরআন হেফজ, ১০ বছরের হোসাইনের কৃতিত্ব
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁ প্রতিনিধি: নওগাঁ সদর উপজেলার কীর্তিপুর দারুল উলুম মাহমুদিয়া কওমি মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী মো. হোসাইন আহমদ মাত্র নয় মাসে পবিত্র কোরআন শরীফের ৩০ পারা হেফজ সম্পন্ন করেছে।
১০ বছর বয়সী হোসাইন আহমদ কীর্তিপুর ইউনিয়নের কোজগাড়ী শশীর মোড় এলাকার মো. বুলবুল আহাম্মদের ছেলে। গত ২৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে সে ৩০ পারা কোরআন হেফজ সম্পন্ন করে।
মাদরাসা সূত্রে জানা যায়, নিয়মিত অধ্যয়ন, অনুশীলন ও শিক্ষকের তত্ত্বাবধানে মাত্র নয় মাসের মধ্যে হোসাইন সম্পূর্ণ কোরআন হেফজ করতে সক্ষম হয়। তার হেফজ শিক্ষক ছিলেন হাফেজ মো. এমদাদুল হক।
শিক্ষকের নিবিড় তত্ত্বাবধান ও নিয়মিত পড়াশোনার মাধ্যমে হোসাইনের এই অর্জন সম্ভব হয়েছে বলে জানিয়েছে মাদরাসা কর্তৃপক্ষ।
মাত্র ১০ বছর বয়সে নয় মাসের মধ্যে কোরআন হেফজ সম্পন্ন করায় হোসাইনের পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। পরিবারের সদস্যরা তার ভবিষ্যৎ শিক্ষা ও সুন্দর জীবনের জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
Author ·
Related Stories
Related Stories
First published 5 October 2026. Spotted an error? Read our corrections policy.



