Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

নওগাঁয় নারীকে ঘিরে স্বর্ণের দুল ছিনতাইয়ের অভিযোগ, তিন যুবক আটক

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁ শহরের রজাকপুর এলাকার শাহানাজ আক্তার শীরিন নামে এক নারীকে ঘিরে স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়ার অভিযোগে তিন যুবককে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগীর অভিযোগ, তিনি রিকশাযোগে স্টাফ কোয়ার্টারের দিকে যাচ্ছিলেন। পথে রুবীর মোড় এলাকায় পৌঁছালে ওই তিন যুবক তাকে চারদিক থেকে ঘিরে ধরেন। এ সময় তারা ধারালো অস্ত্র দেখিয়ে হামলার ভয় দেখান বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে ওই নারীর চোখে স্প্রে ছিটিয়ে দিয়ে তার কানে থাকা প্রায় পাঁচ আনা ওজনের স্বর্ণের দুল ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ।

পরে ওই তিন যুবক পালিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। একই সময়ে ৯৯৯ নম্বরে খবর দেওয়া হলে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় তিন যুবককে আটক করে।

আটকের পর তাদের নওগাঁ সদর থানায় নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

নজিপুর নিউজ

Share

Related Stories

First published 30 September 2026. Spotted an error? Read our corrections policy.