নওগাঁ শহরে ৫টি জাল নোটসহ নারী গ্রেপ্তার
Byনজিপুর নিউজ· Author
1 min read

নওগাঁ শহরে পাঁচটি এক হাজার টাকা মূল্যমানের জাল নোটসহ পুরুষের বেশ ধারণকারী এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ সেপ্টেম্বর সকাল আনুমানিক ১১টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলা কার্যালয়ের সামনে কাঁচাবাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় স্থানীয় উপস্থিত লোকজনের সহযোগিতায় ওই নারীকে আটক করা হয়।
পরে তার কাছ থেকে ১ হাজার টাকা মূল্যমানের মোট ৫টি জাল নোট উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
এ ঘটনায় নিয়মিত মামলা রুজু করে গ্রেপ্তার ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
তথ্যসূত্র: নওগাঁ জেলা পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজ
নজিপুর নিউজ
Author ·
Related Stories
Related Stories
First published 29 September 2026. Spotted an error? Read our corrections policy.



