Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

নওগাঁয় মঙ্গলবার সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস চলাচল শুরু

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

ব্রেকিং নিউজ

নওগাঁ জেলায় আগামীকাল মঙ্গলবার সকাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার সব রুটে বাস চলাচল শুরু হবে।

গত শনিবার বিকেলে বাস ও সিএনজি চালিত পরিবহনের শ্রমিকদের মধ্যে হাতাহাতির ঘটনাকে কেন্দ্র করে নওগাঁ জেলার বিভিন্ন রুটে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায়। এতে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

পরিবহন সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল থেকে নওগাঁ জেলার আন্তঃজেলা ও দূরপাল্লার রুটগুলোতে বাস চলাচল স্বাভাবিক হবে।

বাস চলাচল বন্ধ থাকায় কয়েকদিন ধরে দুর্ভোগে থাকা যাত্রীরা পুনরায় বাস চলাচল শুরু হওয়ায় স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।

নজিপুর নিউজ | নওগাঁ

Share

Related Stories

First published 28 September 2026. Spotted an error? Read our corrections policy.