Skip to main content
Nazipur News
রাজনৈতিক

নজিপুর পৌর জামায়াতের যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

বাংলাদেশ জামায়াতে ইসলামী নজিপুর পৌর যুব বিভাগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে যুবনেতা মারুফ মোস্তফা এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) হিসেবে ব্যবসায়ী মো. আনিছুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নজিপুর পৌর জামায়াতের এক জরুরি বৈঠকে নতুন কমিটির এ ঘোষণা দেওয়া হয়।

বৈঠকে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্বপ্রাপ্তদের নাম ঘোষণা করেন নজিপুর পৌর জামায়াতের আমীর মাওলানা মোফাচ্ছেল হক।

দলীয় সূত্রে জানা গেছে, নতুন কমিটির মাধ্যমে নজিপুর পৌর এলাকার যুব সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।

নতুন কমিটির সভাপতি মারুফ মোস্তফা এবং সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান দায়িত্ব পাওয়ার পর সংগঠনের কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।

নজিপুর নিউজ

Share

Related Stories

First published 23 September 2026. Spotted an error? Read our corrections policy.