জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন নওগাঁ সাপাহারের ড. আহমাদুল্লাহ
Byনজিপুর নিউজ· Author
1 min read

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
জাতীয় পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক’ হিসেবে শিক্ষক সম্মাননা পদক, সম্মাননা সনদপত্র ও পুরস্কার গ্রহণ করেছেন নওগাঁর সাপাহার উপজেলার গোয়ালা গ্রামের সন্তান ড. মোহা. আহমাদুল্লাহ।
তিনি সাপাহার উপজেলার সেনপুর এড়েন্দা দাখিল মাদ্রাসা ও হাপানিয়া কে.এম. ফাজিল মাদ্রাসার সাবেক কৃতী শিক্ষার্থী।
সম্প্রতি জাতীয় পর্যায়ের একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাত থেকে ড. মোহা. আহমাদুল্লাহ এই সম্মাননা গ্রহণ করেন বলে জানানো হয়েছে।
জাতীয় পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে স্বীকৃতি পাওয়ায় সাপাহার উপজেলার শিক্ষক, শিক্ষার্থী, সাবেক শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে আনন্দ ও গর্বের অনুভূতি তৈরি হয়েছে।
স্থানীয়রা মনে করছেন, ড. মোহা. আহমাদুল্লাহর এই অর্জন সাপাহারের শিক্ষাঙ্গনের জন্যও একটি গৌরবের বিষয়। তাঁর এ সাফল্য আগামী প্রজন্মের শিক্ষার্থীদের শিক্ষাক্ষেত্রে আরও উৎসাহিত করবে বলে প্রত্যাশা করছেন তারা।
Author ·
Related Stories
Related Stories
First published 7 October 2026. Spotted an error? Read our corrections policy.



