Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

নওগাঁর সাপাহারে মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগ, পরিচালক গ্রেপ্তার

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ)

নওগাঁর সাপাহারে এক মাদ্রাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে এক মাদ্রাসা পরিচালক কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি উপজেলার খঞ্জনপুর পাগলার মোড় এলাকায় অবস্থিত জান্নাতুন মাওয়া হাফেজিয়া মাদ্রাসার পরিচালক ও শিক্ষক বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর বিকেলে মাদ্রাসার একটি শ্রেণিকক্ষে ওই ছাত্রী একা অবস্থান করছিল। এ সময় পরিচালক সেখানে প্রবেশ করে তাকে জোরপূর্বক যৌন নিপীড়নের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ওই সময় ছাত্রীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি ঘটনাস্থল থেকে চলে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে সাপাহার থানায় মামলা করেন। মামলার এজাহারে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন সময় মাদ্রাসার ছাত্রীদের শ্রেণিকক্ষের দরজা বন্ধ করতে বলাসহ অশোভন আচরণেরও অভিযোগ করা হয়েছে।

তবে মামলায় করা অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে যাচাই করা হবে বলে জানিয়েছে পুলিশ।

সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীন রেজা জানান, এ ঘটনায় থানায় মামলা রেকর্ড করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। তদন্তের ভিত্তিতে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share

Related Stories

First published 2 October 2026. Spotted an error? Read our corrections policy.