পত্নীতলায় মাদকবিরোধী অভিযান, সহস্রাধিক লিটার চোলাই মদের উপকরণ ধ্বংস; গ্রেপ্তার ৩
Byনজিপুর নিউজ· Author
1 min read

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় এক হাজার লিটার চোলাই মদ তৈরির উপকরণ (ওয়াশ) ও ৫ লিটার চোলাই মদ জব্দ করে ধ্বংস করেছে পুলিশ। এ ঘটনায় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (৭ অক্টোবর) গভীর রাতে পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও পত্নীতলা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের বদলপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, অভিযানে চোলাই মদ তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত প্রায় ১ হাজার লিটার ওয়াশ এবং ৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ওয়াশ ও মদ তৈরির অন্যান্য উপকরণ ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
এ সময় চোলাই মদ তৈরি ও বাজারজাতকরণের অভিযোগে বদলপুর গ্রামের বান্দন (৪৫), তার ছেলে সুজিত (২১) এবং রহিন (৩৬)কে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা পত্নীতলা উপজেলার বদলপুর গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
Author ·
Related Stories
Related Stories
First published 7 October 2026. Spotted an error? Read our corrections policy.



