Skip to main content
Nazipur News
নওগাঁ জেলার

পত্নীতলায় সার নিতে কৃষকদের দীর্ঘ লাইন, লাইনে দাঁড়ানো কে কেন্দ্র করে হট্টগোল

Byনজিপুর নিউজ· Author

1 min read

Photo:

নওগাঁর পত্নীতলা উপজেলায় সার সংগ্রহকে কেন্দ্র করে কৃষকদের মধ্যে দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তির চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলার বিভিন্ন ইউনিয়নে সার নিতে কৃষকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, উপজেলার বিভিন্ন সার বিক্রয়কেন্দ্রে কৃষকেরা সকাল থেকেই সার সংগ্রহের জন্য অপেক্ষা করেন। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকার কারণে অনেক কৃষককে ভোগান্তিতে পড়তে হয়।

এদিকে, উপজেলার ঘোষনগর ইউনিয়নের একটি সার ডিলারের কাছে সার নিতে আসা কৃষকদের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়। এ সময় সেখানে কিছু সময়ের জন্য উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

কৃষকদের সার প্রাপ্তি নিশ্চিত করতে সরবরাহ ও বিতরণ ব্যবস্থাপনা আরও সুশৃঙ্খল করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকেরা।

Share

Related Stories

First published 2 October 2026. Spotted an error? Read our corrections policy.